Advertisement
E-Paper

রাতে ২টোয় মহিলাদের হস্টেলে ঢুকে চুলের মুঠি ধরে দুই ছাত্রীকে বেধড়ক মার মদ্যপের! ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ দু’জন ছাত্রীকে মারধর করছেন। তাঁদের এক জনকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছেন তরুণ। তরুণকে বাধা দেওয়ার চেষ্টা করতেই দু’জনকেই প্রবল জোরে ঠেলতে শুরু করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৪:৪২

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

গভীর রাতে মেয়েদের হস্টেল ঢুকে হামলা চালালেন তরুণ। রাত ২টো নাগাদ ওই যুবক দু’জন ছাত্রীর ঘরে জোর করে ঢুকে তাঁদের নৃশংস ভাবে আক্রমণ করেন। ছাত্রীদের চুল ধরে টেনে নিয়ে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ। হস্টেলের দুই তরুণীর উদ্দেশে গালিগালাজ করতে থাকেন তিনি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এই ঘটনাটির ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ দু’জন ছাত্রীকে মারধর করছেন। তাঁদের এক জনকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছেন তরুণ। তরুণকে বাধা দেওয়ার চেষ্টা করতেই দু’জনকেই প্রবল জোরে ঠেলতে শুরু করেন। তরুণ এক ছাত্রীর চুলের মুঠি ধরে সমানে হাত চালিয়ে যাচ্ছেন। দুই ছাত্রী তরুণকে ঠেলে বাইরে বার করে দেওয়ার চেষ্টা করলেও তরুণের গায়ের জোরের সঙ্গে এঁটে উঠতে পারেননি তাঁরা। আর এক বয়স্কা মহিলাকে দেখা গিয়েছে ভিডিয়োয়, যিনি তিন জনের ধস্তাধস্তি থামানোর চেষ্টা করছেন।

সংবাদ প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত ব্যক্তি শিবকুটি থানার শঙ্কর ঘাট এলাকায় অবস্থিত একটি ছাত্রীবাসের মালিকের ছেলে। ওই দুই ছাত্রী সেই বাড়িতে থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ছাত্রীরা অভিযোগ করেছেন যে হস্টেল মালিকের ছেলে তাঁদের বেশ কয়েক দিন ধরেই হয়রানি করছিলেন। গত ১৮ মে অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ক্রমাগত তাঁদের ফোন ও মেসেজ করছিলেন। ফোনের জবাব না পেয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করেন। তাঁদের ঘরে জোর করে ঢোকার চেষ্টা করেন। ছাত্রীরা বাধা দিলে তরুণ হামলা করেন বলে অভিযোগ।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘ঘর কা কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রায় তিন হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়োটি দেখে প্রচুর প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ছাত্রীদের অভি‌যোগ অভিযুক্ত তরুণ পুলিশের উপস্থিতিতেও ভাঙা কাচ দিয়ে তাঁদের আক্রমণ করে এবং হত্যার হুমকি দেয়। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর দায়ের করে। অভিযুক্তকে গ্রেফতার করে তারা। পরে আদালত তরুণের জামিন মঞ্জুর করে।

Prayagraj Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy