Advertisement
E-Paper

ভাল ফসল হওয়ার আনন্দ, মাঠ জুড়ে ডিগবাজি খেলেন কৃষক, বাচ্চাদের মতো গড়াগড়িও খেলেন আনন্দে, ভাইরাল ভিডিয়ো

বহু মাস ধরে ফসল ফলানোর জন্য চেষ্টা করছিলেন এক কৃষক। দীর্ঘ পরিশ্রমের পর খেতে ফসল ফলতে দেখে আর আনন্দ ধরল না তাঁর। সেখানেই ডিগবাজি দিতে শুরু করলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১২:৪৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাসের পর মাস খেতে গিয়ে পরিশ্রম করেছেন কৃষক। চাতক পাখি যেমন বৃষ্টির অপেক্ষায় থাকে, ঠিক তেমন ভাবেই কৃষক ফসল ফলার অপেক্ষায় দিন গুনতেন। অবশেষে বহু প্রতীক্ষার পর পরিশ্রমের ফল পেলেন তিনি। সকালে খেতে গিয়ে কৃষক দেখেন, ফসল ফলতে শুরু করেছে। তা দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন তিনি। মাটিতে মাথা ঠেকিয়ে পা উল্টো করে তুলে ডিগবাজি দিতে শুরু করলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘র.ইন্ডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক কৃষক তাঁর খেত জুড়ে ডিগবাজি খেয়ে যাচ্ছেন। আসলে, বহু মাস ধরে ফসল ফলানোর জন্য চেষ্টা করছিলেন তিনি। দীর্ঘ পরিশ্রমের পর খেতে ফসল ফলতে দেখে আর আনন্দ ধরল না তাঁর।

সেখানেই ডিগবাজি দিতে শুরু করলেন তিনি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পরিশ্রমের ফল পাওয়া গেলে সত্যিই এমন আনন্দ হয়। কৃষকের পরিবার যেন সুখে-শান্তিতে থাকে, সেই কামনা করি।’’

Viral Video Farmer Somersaults
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy