Advertisement
E-Paper

গবেষণার সুযোগ পেতে পারেন স্নাতকোত্তরেরাও, আবেদন করা যাবে কী ভাবে? কোথায় নিয়োগ?

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিযুক্তকে কাজ করতে হবে। স্নাতকোত্তর ব্যক্তিরা ওই পদে কাজের সুযোগ পেতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৪:২৪
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা। ছবি: সংগৃহীত।

জুনিয়র রিসার্চ ফেলো খুঁজছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা। সংশ্লিষ্ট কাজের জন্য সংস্থার একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পে আর্থিক অনুদান দেবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)। শূন্যপদ একটি।

কারা আবেদন করবেন?

মেডিসিনাল কেমিস্ট্রি কিংবা লাইফ সায়েন্সেস শাখার সমতুল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজ করতে পারবেন। এ ছাড়াও তাঁদের মলিকিউলার বায়োলজি, পেপটাইড সিন্থেসিস, অর্গানিক সিন্থেসিস নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট), জিপ্যাট (গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট)-এর মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

বয়স, পারিশ্রমিক এবং চুক্তির মেয়াদ:

  • নিযুক্তের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।
  • মোট তিন বছরের চুক্তিতে গবেষণার কাজ সম্পূর্ণ হবে।

কী ভাবে নিয়োগ?

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

আবেদনের শর্তাবলি:

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে আগ্রহীদের অনলাইনে ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২০ এপ্রিল। কোন নথি জমা দিতে হবে তা বিস্তারিত নাইপার কলকাতার ওয়েবসাইটে জানানো হয়েছে।

Junior Research Fellow Recruitment Kolkata Job Alert Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy