Advertisement
E-Paper

কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পে গবেষণার কাজে যোগদানের সুযোগ, কোন শর্তে আবেদন?

নিযুক্তের জন্য প্রতি মাসে ৫৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৬:৩৫
সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস।

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। ছবি: সংগৃহীত।

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। ওই পদের জন্য পিএইচডি প্রাপ্তদের আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ একটি।

ওই পদে আবেদনকারীদের রসায়নে পিএইচডি থাকা আবশ্যক। এ ছাড়াও তাঁদের ডেন্সিটি ফাংশানাল থিয়োরি ক্যালকুলেশন জানতে হবে। থাকতে হবে ফেরোইলেকট্রিক প্রপার্টি নিয়ে কাজের দক্ষতা। এ ছাড়াও প্রোগ্রামিং সংক্রান্ত জ্ঞান এ ক্ষেত্রে থাকা প্রয়োজন।

মোট ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে নিযুক্তকে। তাঁর জন্য পারিশ্রমিক হিসাবে ৫৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বয়সের ঊর্ধ্বসীমা সম্পর্কিত কোনও তথ্য জানানো হয়নি।

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য জীবনপঞ্জ, কর্মজীবনের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ১৪ মে। কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, তা পরে জানিয়ে দেবেন কর্তৃপক্ষ।

S.N. Bose National Centre for Basic Sciences (SNBNCBS) Govt Job Vacancy 2026 WB Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy