Advertisement
E-Paper

রাষ্ট্রায়ত্ত টাঁকশালে কর্মী প্রয়োজন, কোন শর্তে আবেদন আইটিআই উত্তীর্ণ বা স্নাতকোত্তরদের?

কারেন্সি নোট প্রেস-এ সেফটি অফিসার, ওয়েলফেয়ার অফিসার, সুপারভাইজ়ার, আর্টিস্ট, জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১১:৪৭
কারেন্সি নোট প্রেস।

কারেন্সি নোট প্রেস। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত টাঁকশালের বিভিন্ন পদে কর্মী প্রয়োজন। সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসএমসিআইএল) অধীনস্থ কারেন্সি নোট প্রেস-এ কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে।

কোন পদে নিয়োগ করা হবে?

কারেন্সি নোট প্রেস-এ সেফটি অফিসার, ওয়েলফেয়ার অফিসার, সুপারভাইজ়ার, আর্টিস্ট, জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।

কারা আবেদন করবেন?

হিন্দি, ইংরেজি, চারুকলা, রসায়ন, পদার্থবিদ্যা, সমাজসেবা, সমাজবিজ্ঞান, প্রিন্টিং টেকনোলজি, প্যাকেজিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং স্নাতকোত্তরেরা সেফটি অফিসার, ওয়েলফেয়ার অফিসার, সুপারভাইজ়ার, আর্টিস্ট পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে যাঁরা ইঞ্জিনিয়ারিং শাখার বিষয়গুলিতে ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁদের আবেদনও গ্রহণ করা হবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

জুনিয়র টেকনিশিয়ান হিসাবে বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র রয়েছে, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

কী ভাবে যোগ্যতা যাচাই?

লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা চলবে।

বেতন:

অভিজ্ঞতার নিরিখে নিযুক্ত প্রার্থী মাসে ১৮ হাজার ৭৮০ টাকা থেকে ১ লক্ষ ০৩ হাজার টাকা বেতন হিসাবে পাবেন।

আবেদন পদ্ধতি:

প্রার্থীদের অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনপত্র-সহ আনুষঙ্গিক নথি পাঠাতে হবে। এসএমসিআইএল-এর ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে তৈরি করা আবেদনপত্র পাঠানো প্রয়োজন। ১৯ মে-এর মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। ১,০০০ টাকা আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে। পরীক্ষা জুন কিংবা জুলাই মাসে হতে চলেছে।

ITI Govt Jobs for Engineers Security Printing and Minting Corporation of India Limited
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy