Advertisement
E-Paper

ফিট হর্ষিত, আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগে ভারতীয় দলে যোগ দেবেন কেকেআরের জোরে বোলার

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাঁটুতে চোট পান হর্ষিত রানা। তখন থেকে মাঠের বাইরে জোরে বোলার। তাঁর অস্ত্রোপচার হয়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে পারেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৪:৪৩
picture of cricket

হর্ষিত রানা। —ফাইল চিত্র।

চোট সারিয়ে সুস্থ হর্ষিত রানা। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগে যোগ দেবেন ভারতীয় দলের সঙ্গে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাঁটুতে চোট পান জোরে বোলার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলও খেলতে পারেননি।

জাতীয় নির্বাচকেরা এবং ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর হর্ষিতকে চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিতে বলেছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা বলেছেন, ‘‘ভারতীয় শিবির থেকে হর্ষিতকে এক দিনের সিরিজ়ের শুরুতেই দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছিল। কিন্তু হর্ষিত আরও কয়েক দিন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করতে চায়। এখন প্রতি দিন ১০ ওভার মতো বল করছে। ধারাবাহিকতাও ফিরে এসেছে। ব্যাটিং নিয়েও কঠোর পরিশ্রম করছে। সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসকেরা সম্ভবত ১৭ জুন ওকে ম্যাচ খেলার ছাড়পত্র দেবেন। তার আগে নিয়ম অনুযায়ী ফিটনেস পরীক্ষা দিতে হবে হর্ষিতকে। তার পর ও চেন্নাই যাবে।’’

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলেও রয়েছেন হর্ষিত। তাঁকে বোলিং অলরাউন্ডার হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন গম্ভীর। মূলত হার্দিক পাণ্ড্যের পরিবর্ত হিসাবে ভাবা হচ্ছে তাঁকে। হার্দিকেরও ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর খেলা অনিশ্চিত। অজিত আগরকরেরা অবশ্য হার্দিকের পরিবর্ত হিসাবে কারও নাম ঘোষণা করেননি।

Harshit Rana BCCI Fitness India vs Afghanistan ODI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy