Advertisement
E-Paper

শিক্ষানবিশ প্রয়োজন ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড-এ, স্নাতকোত্তরেরা প্রশিক্ষণের সুযোগ পাবেন কী ভাবে?

অনলাইন পোর্টাল মারফত এবং ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১২:০৬
ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড।

ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড-এর ওড়িশা দফতরে দু’হাজারের বেশি কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড। সংস্থায় বিভিন্ন ট্রেড বা বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। প্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রার্থীদের প্রশিক্ষণ চলবে। মোট শূন্যপদ ৩৮টি। গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান, ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে তাঁদের কাজ শেখানো হবে। এ জন্য বিভিন্ন ট্রেডে আইটিআই উত্তীর্ণ থেকে শুরু করে স্নাতকোত্তরেরা প্রশিক্ষণের সুযোগ পাবেন।

শিক্ষানবিশ হিসাবে কাজে আগ্রহীদের কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হতে হবে কিংবা ডিপ্লোমা থাকতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে ভূতত্ত্ব, রসায়ন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, ফিটার, ইলেকট্রিশিয়ান, পেন্টার-সহ বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) পাশ করেছেন— এমন ব্যক্তিরাও ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ শিখতে পারবেন।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষানবিশদের প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। যোগ্যতার ভিত্তিতে তাঁদের নির্দিষ্ট অঙ্কের বৃত্তি দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে প্রশিক্ষণের জন্য প্রার্থীদের বেছে নেবেন কর্তৃপক্ষ।

প্রার্থীদের এ জন্য প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (ন্যাটস) ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে প্রকাশিত নিয়ম অনুযায়ী, নাম নথিভুক্তিকরণের নথি-সহ আনুষঙ্গিক প্রমাণপত্র ডাকযোগে জমা দিয়ে আবেদন জানাতে হবে। ১৫ মে আবেদনের শেষ দিন।

Graduate Apprenticeship Indian Rare Earths Limited Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy