Advertisement
E-Paper

রাষ্ট্রায়ত্ত সংস্থায় গবেষণার জন্য গবেষক ও কর্মী চাই, আবেদনের সুযোগ পাবেন দ্বাদশ উত্তীর্ণেরাও

ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বায়োটেকনোলজি-র গবেষণা প্রকল্পে গবেষক এবং কর্মী প্রয়োজন। নিযুক্তদের প্রতি মাসে ২০ হাজার টাকা থেকে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৬:০৯
ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বায়োটেকনোলজি।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বায়োটেকনোলজি। ছবি: সংগৃহীত।

বিশেষ বায়োম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম তৈরির কাজে গবেষক এবং কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য দক্ষ ব্যক্তি খুঁজছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বায়োটেকনোলজি। নিযুক্তদের প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কাজের সুযোগ দেওয়া হবে। শূন্যপদ দু’টি।

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে বিজ্ঞান বিভাগের বিষয়ে দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। তাঁদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকা দরকার। পাশাপাশি, তাঁদের গবেষণাগারের যন্ত্র রক্ষণাবেক্ষণ, মলিকিউলার বায়োলজি-র কাজে দক্ষতা ও পূর্ব-অভিজ্ঞতা থাকা চাই।

প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি-র মধ্যে যে কোনও একটিতে পিএইচডি থাকা চাই। এ ছাড়াও প্রার্থীদের বায়োফার্মাসিউটিক্যাল প্রোডাকশন, সেল কালচার, ডাউনস্ট্রিম প্রসেসিং সংক্রান্ত কাজে পূর্ব-অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতেই হবে।

উল্লিখিত পদে প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্টকে প্রতি মাসে ৫৬ হাজার টাকা এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে নিযুক্তকে প্রতি মাসে ২০,০০০ টাকা দেওয়া হবে।

আগ্রহীরা ই-মেল মারফত উল্লিখিত পদের জন্য আবেদন জানাতে পারবেন। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র-সহ অন্যান্য আনুষঙ্গিক নথি পাঠানোর শেষ দিন ১৩ মার্চ। প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

National Institute of Animal Biotechnology Govt Jobs 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy