Advertisement
E-Paper

নদিয়ার সরকারি হোমে কর্মখালি, কোন পদে নিয়োগ? বেতন কত?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে প্রার্থীদের। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়া চাই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৮:৫৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নদিয়া জেলার সরকারি হোমে চাকরির সুযোগ। একটি পদে কর্মী নিয়োগ হবে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সহকারী ও নৈশ-প্রহরী পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে প্রার্থীদের। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়া হতে হবে। যদি উচ্চমাধ্যমিক যোগ্যতা থাকে তা হলে অগ্রাধিকার মিলবে। প্রতি মাসে বেতন হবে ৭,৯৪৪ টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে। ১২ মার্চ সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। কী কী নথি লাগবে তা জানতে প্রথমে নদিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Job Vacancy Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy