Advertisement
E-Paper

কোচবিহার জেলায় চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

যদি স্নাতকোত্তর থাকে তা হলে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৭০ হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৭:২৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কোচবিহার জেলায় রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে। কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হসপিটালের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর বা ডিপ্লোমা থাকতে হবে। যদি স্নাতকোত্তর থাকে তা হলে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৭০ হাজার টাকা। আর যদি ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে ৬৫ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। প্রথমে ৬ মাস থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ অগস্ট ’২৩। ওই দিন বেলা ২টো পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

WB Govt Jobs Job Vacancy Employment in Cooch Behar Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy