Advertisement
E-Paper

কোচবিহারের প্রশাসনিক বিভাগে কর্মী চাই, শুধু ইন্টারভিউ দিলেই মিলবে সুযোগ

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কোচবিহার জেলা প্রশাসনে কাজের সুযোগ। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কোচবিহার জেলার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে ক্লার্ক পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। শুধু মাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। পাশাপাশি, প্রার্থীর বয়স ১ ফেব্রুয়ারি ২০২৬ অনুযায়ী ৬৪ বছরের নীচে হতে হবে। প্রার্থীদের কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ২৬ ফেব্রুয়ারি ইন্টারভিউ হবে। সকাল ১১টার মধ্যে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে পৌঁছতে হবে। আবেদনপত্র সংগ্রহের জন্য প্রথমে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে। ইন্টারভিউয়ের দিন ওই আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে। এ সংক্রান্ত বিস্তারত তথ্য এবং শর্তাবলি জানতে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Job Vacancy Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy