Advertisement
E-Paper

বিশেষ শর্তে দশম উত্তীর্ণেরা পাবেন রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ, কী ভাবে আবেদন করবেন?

টেকনিশিয়ান নিয়োগ করবে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)। কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীন এই প্রতিষ্ঠানে ওই কাজের জন্য দশম উত্তীর্ণদের আবেদন গ্রহণ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৪:১১

ছবি: সংগৃহীত।

দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)-এ চাকরির সুযোগ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই প্রতিষ্ঠানে টেকনিশিয়ান পদে মোট ২৭ জনকে নিয়োগ করা হবে।

প্রতিষ্ঠানে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিস্ট, ফাউন্ড্রিম্যান, মেকানিক-সহ মোট সাতটি ট্রেডের অধীনে টেকনিশিয়ান নিয়োগ করা হবে। তাঁদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া জরুরি। মোট এক বছরের ‘প্রোবেশন’-এ রাখা হবে নিযুক্তদের। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৯,০০০ টাকা। দশম উত্তীর্ণেরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের উল্লিখিত ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট-এ (আইটিআই) শংসাপত্র থাকতে হবে।

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। ৩ অগস্ট আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Technician WB Govt Jobs WB Govt Job Alert

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy