দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিভিসি-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি। স্বল্প সময়ের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সিনিয়র ম্যানেজার নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ১ লক্ষ ২৩ হাজার ১০০ টাকা থেকে সর্বাধিক ২ লক্ষ ১৫ হাজার ৯০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল ইঞ্জিনিয়ারিং অথবা এনার্জি সায়েন্স বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে ডিভিসি-র ওয়েবসাইটে (https://www.dvc.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ ফেব্রুয়ারি ২০২৬। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিভিসি-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।