রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাফিক ডিজ়াইনার, ডেস্কটপ পাবলিশিং অপারেটরস, কম্পিউটার টাইপিস্ট পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ তিনটি।
কোন পদে কাদের নিয়োগ?
গ্রাফিক ডিজ়াইনার পদে ফাইন আর্টস, গ্রাফিক ডিজ়াইন, অ্যানিমেশন, অ্যাপ্লায়েড আর্টস বিষয়ে স্নাতকেরা কাজের সুযোগ পাবেন। তাঁদের গ্রাফিক ডিজ়াইনিং-এর কাজে তিন বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ডেস্কটপ পাবলিশিং অপারেটর পদে নিযুক্তদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। তাঁদের ডেস্কটপ পাবলিশিং বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করতে হবে। তবে, যাঁরা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
কম্পিউটার টাইপিস্ট পদে দ্বাদশ উত্তীর্ণেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং টাইপিং-এর কাজে দক্ষতা থাকা প্রয়োজন। ইংরেজি ছাড়াও হিন্দি এবং উর্দুতে টাইপিং জানলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম এক বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার।
উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে কাজ চলবে। নিযুক্তদের জন্য মাসে ১৭ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
স্কিল টেস্ট-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইকরণ চলবে। আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। ২৮ এপ্রিল আবেদনের শেষ দিন।