Advertisement
E-Paper

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ, কোন বিষয়ে ডিগ্রি থাকলে যোগ দেওয়া যাবে?

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ওই কাজের জন্য একজনকে নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৬:৩৯
কল্যাণী বিশ্ববিদ্যালয়।

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গবেষণা প্রকল্পের কাজে যোগদানের সুযোগ পেতে পারেন স্নাতকোত্তরেরা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি প্রকল্পে তাঁরা রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে পারবেন। ওই পদে একজনকে নিয়োগ করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সমাজবিজ্ঞান কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর হলে উল্লিখিত পদে কাজের সুযোগ মিলবে। তবে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি কিংবা এমফিল থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। এ ক্ষেত্রে প্রার্থীদের বাংলা-সহ ইংরেজি, হিন্দি এবং সংস্কৃত ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন।

মোট আট মাসের চুক্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য তাঁদের আবেদনপত্র আলাদা করে জমা দেওয়া প্রয়োজন।

Advertisement

ই-মেল মারফত প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ অন্য আনুষঙ্গিক নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ৩০ এপ্রিল।

Research assistant jobs in Kolkata WB Govt Jobs Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy