পিএইচডি-র পর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরের বিশেষ প্রকল্পে যোগদানের সুযোগ। রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে ওই প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগের একটি প্রকল্পে গবেষণা করতে হবে।
কনডেন্সড ম্যাটার ফিজিক্স বিষয়ে পিএইচডি প্রাপ্তরা ওই বিভাগের প্রকল্পে যোগদানের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ফেরোইলেকট্রিক ফিল্মস নিয়ে গবেষণার পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বছর ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’। ওই কাজে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৫৮ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। কাজ চলবে তিন বছরের চুক্তিতে।
উল্লিখিত প্রকল্পে কাজ করতে আগ্রহীদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৩ এপ্রিল। কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, তা পরে জানিয়ে দেবেন আইআইটি, খড়্গপুর কর্তৃপক্ষ।