জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-য় গবেষণা কাজের জন্য যোগ্য প্রার্থীর আবেদন চাওয়া হয়েছে। ওই কাজের ৯ জন ব্যক্তি প্রয়োজন। তাঁদের ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজ়-এর অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।
কোন পদে কর্মী প্রয়োজন?
ওই প্রকল্পে কাজের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে গবেষক ও কর্মী নিয়োগ করা হবে। তাঁদের মোট তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে।
কারা আবেদন করতে পারবেন?
- প্রাণিবিদ্যা, মৎস্যবিজ্ঞান, ওয়াইল্ডলাইফ সায়েন্স, জিয়োইনফরমেটিক্স, কনজ়ারভেশন বায়োলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিরা রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজের সুযোগ পাবেন। তাঁদের ফিশ ইকোলজি, জেনেটিক্স অ্যান্ড ডেটা অ্যানালিসিস-এর কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
- জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে প্রাণিবিদ্যা, মৎস্যবিজ্ঞান, ওয়াইল্ডলাইফ সায়েন্স, বায়োইনফরমেটিক্স বিষয়ে স্নাতকোত্তরেরা কাজের সুযোগ পাবেন। তাঁদের বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ, ডিএনএ এক্সট্র্যাকশন, ফিশ ট্যাক্সোনমি নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে লাইফ সায়েন্সেস শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা যোগদান করতে পারবেন। তাঁদের স্নাতকের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। প্রার্থীদের ডেটা এন্ট্রি, ফিল্ড সার্ভের মতো কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
পারিশ্রমিক:
রিসার্চ অ্যাসোসিয়েটদের প্রতি মাসে ৫৮ হাজার টাকা, জুনিয়র রিসার্চ ফেলোদের ৩৭ হাজার টাকা এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
অনলাইনে কিংবা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তার আগে আগ্রহীদের ২০ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।