Advertisement
E-Paper

আট জন তরুণ পেশাদার চাই ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে, আবেদনের শেষ দিন কবে?

ডিজিটাল ইন্ডিয়া ভাষিণী বিভাগের তরফে এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:৩৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থায় কাজ করতে চান? ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্ত সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন দিচ্ছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা পরিবর্তন হতে পারে।

তরুণ পেশাদার বা ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে। ডিজিটাল ইন্ডিয়া ভাষিণী বিভাগের তরফে এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। মোট আটটি শূন্যপদ রয়েছে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫০ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের বিই, বিটেক, এমই অথবা এমটেক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ মে।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy