Advertisement
E-Paper

বাঁকুড়া জেলা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরে ৫৯ জন কর্মী চাই, কারা আবেদন করতে পারবেন?

মেডিক্যাল অফিসার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, কমিউনিটি হেল্‌থ অ্যাসিস্ট্যান্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার-সহ আরও পদে নিয়োগ করা হবে কর্মী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাঁকুড়া জেলা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মেডিক্যাল অফিসার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, কমিউনিটি হেল্‌থ অ্যাসিস্ট্যান্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, কাউন্সেলর, টেকনিক্যাল সুপারভাইজ়র-সহ আরও পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে সব ক’টি পদে। মোট শূন্যপদ ৫৯টি। মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হওয়া চাই। বাকি পদগুলির প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে বাঁকুড়া জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৫ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Job Vacancy Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy