Advertisement
E-Paper

ইঞ্জিনিয়ারদের গবেষণার সুযোগ দেবে ডিআরডিও, কোন বিভাগে আবেদন করবেন পড়ুয়ারা?

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) তাদের লাদাখ গবেষণাকেন্দ্রের জন্য জুনিয়র রিসার্চ ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩১
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)। ছবি: সংগৃহীত।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) ইঞ্জিনিয়ারদের গবেষণার সুযোগ দেবে। প্রতিষ্ঠানের লাদাখ গবেষণাকেন্দ্রে জুনিয়র রিসার্চ ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। ওই কাজের জন্য ২৫ জন প্রয়োজন।

ডিফেন্স ইনস্টিটিউট অফ হায়ার অল্টিটিউড রিসার্চ-এর (ডিহার) বিভিন্ন গবেষণা প্রকল্পে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। সিভিল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক্যাল, মেটিরিয়াল সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা ওই বিভাগের কাজের সুযোগ পাবেন।

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিযুক্তদের বয়স ২৮ বছর এবং রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে নিযুক্তদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। মোট দু’বছরের চুক্তিতে তাঁদের কাজ চলবে, যার সর্বাধিক মেয়াদ পাঁচ বছর পর্যন্ত হতে পারে। তাঁদের জন্য প্রতি মাসে সাম্মানিক হিসাবে ৩৭ হাজার টাকা থেকে ৬৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন নিয়োগকর্তারা। এ জন্য তাঁদের ২৪ ফেব্রুয়ারি জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি নিয়ে ডিফেন্স ইনস্টিটিউট অফ হায়ার অল্টিটিউড রিসার্চ বেস স্টেশনে পৌঁছে যেতে হবে।

Junior Research Fellow Recruitment Govt Jobs 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy