Advertisement
E-Paper

অনুবাদকের কাজে সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা, থাকা চাই টাইপ করার দক্ষতাও

ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া-য় হিন্দি অনুবাদক ও টাইপিস্ট প্রয়োজন। ওই পদে মোট দু’জনকে নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫১
ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।

ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

স্নাতকদের বিশেষ শর্তে কাজের সুযোগ দেবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওই সংস্থায় হিন্দি ট্রান্সলেটর কাম টাইপিস্ট প্রয়োজন। সংস্থার তরফে ওই পদে দু’জনকে নিয়োগ করা হবে।

হিন্দি ভাষা ও সাহিত্যে স্নাতকেরা ওই পদে আবেদনের সুযোগ পাবেন। তাঁদের স্নাতক স্তরে ঐচ্ছিক বিষয় হিসাবে ইংরেজি ভাষা ও সাহিত্য থাকা প্রয়োজন। এ ছাড়াও অনুবাদ বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের ঝাড়খণ্ড কিংবা অরুণাচল প্রদেশের স্থানীয় ভাষায় জ্ঞান থাকা দরকার।

প্রার্থীদের কোনও সরকারি কিংবা বেসরকারি সংস্থায় অনুবাদকের কাজে অন্তত তিন বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। অনুবাদক হিসাবে নিযুক্তেরা প্রতি মাসে ৪৬,৬৯৭ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

প্রার্থীদের লিখিত পরীক্ষা বা স্কিল টেস্ট-এর মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথি পাঠাতে হবে। ওই ফর্ম ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া-র ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ দিন ২১ ফেব্রুয়ারি।

Uranium Corporation of India Limited Govt Job Vacancy 2026 Central Govt Job Alert

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy