ফৌজদারি আইন নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, এমন ব্যক্তিরা শিক্ষকতার সুযোগ পেতে পারেন। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে-র তরফে অতিথি শিক্ষক পদে যোগ্যদের আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ তিনটি।
আইনে পিএইচডি করেছেন এবং স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে, ফৌজদারি আইন ছাড়াও, সাংবিধানিক আইন এবং আন্তর্জাতিক আইনে স্পেশ্যালাইজ়েশন রয়েছে, এমন প্রার্থীরাও কাজের সুযোগ পেতে পারেন।
আরও পড়ুন:
ফৌজদারি, সাংবিধানিক এবং আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয় পড়ুয়াদের শেখানো দায়িত্ব থাকবে নিযুক্তদের উপর। তাঁদের ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। তাঁদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে প্রতি মাসের বেতন বরাদ্দ করা হয়েছে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। ১৮ ফেব্রুয়ারি ওই পদে নিয়োগের জন্য ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন আগ্রহীরা জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্রের মতো আনুষঙ্গিক নথি সঙ্গে নিয়ে আসবে, এমনই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।