Advertisement
E-Paper

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চে কর্মখালি, জেনে নিন শূন্যপদ ক’টি?

স্নাতকোত্তর প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। ৭৮ হাজার থেকে ২ লক্ষ টাকা মাসে আয় করার সুযোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১০:৪৭
Indian Council of Medical Research, New Delhi

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, নয়াদিল্লি। ছবি: সংগৃহীত

বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীদের জন্য সুখবর। এমনই ব্যক্তিদের কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) নয়াদিল্লির দফতরে নিয়োগ করা হবে। সংস্থার তরফে সায়েন্টিস্ট (নন-মেডিক্যাল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই পদে আবেদনের জন্য জীববিদ্যা/ প্রাণিবিদ্যা/ বায়োকেমিস্ট্রি/ বায়ো সায়েন্স/ ইমিউনোলজি/ মাইক্রোবায়োলজি/ মলিকিউলার বায়োলজি/ ফার্মাকোলজি/ ফার্মাসি/ ভায়রোলজি/ বায়োটেকনোলজি— উল্লিখিত বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি থাকা প্রয়োজন। উক্ত পদে আট জন প্রার্থী নিয়োগ করা হবে।

পূর্বে কেন্দ্র কিংবা রাজ্য সরকারি সংস্থায় অন্তত আট বছর অতিমারি সংক্রান্ত বিষয়ে গবেষণা করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

বেতন:

নির্বাচিত প্রার্থীরা মাসে ৭৮ হাজার থেকে শুরু করে দুই লক্ষ নয় হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।

কী ভাবে আবেদন করবেন?

বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া নিয়ম অনুযায়ী একটি ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে ওই ফর্ম-সহ আবেদনপত্র পেশ করতে হবে।

উল্লিখিত পদে আবেদন করা যাবে ১৮ অগস্ট, ২০২৩ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে। ইন্টারভিউ সংক্রান্ত তথ্য মেলের মাধ্যমে জানানো হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশদ জানতে প্রার্থীরা সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।

ICMR-New Delhi Recruitment 2023 ICMR Recruitment 2023 Vacancy in ICMR Delhi 2023 Govt Job Alert 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy