Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

পিএইচডি-র জন্য সরাসরি ভর্তি! সুযোগ মিলতে পারে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পে

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), সিকিম-এর তরফে কম্পিউটার প্রোগ্রামিং সংক্রান্ত গবেষণা প্রকল্পে নিয়োগ করা হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৩:২৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকলে কাজের সুযোগ মিলতে পারে এনআইটি, সিকিমে। ওই প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে থেকে কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিং সংক্রান্ত গবেষণার প্রকল্পে কাজ করতে হবে। তাতে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে দক্ষ এবং অভিজ্ঞ প্রার্থীর প্রয়োজন। শূন্যপদ একটি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি কিংবা সমতুল বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তরেরা উল্লিখিত বিভাগে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ৬৫ থেকে ৮৫ শতাংশ নম্বর থাকতে হবে। তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হওয়া প্রয়োজন। এ ছাড়াও কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে দক্ষতা থাকতে হবে।

প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে নিযুক্তের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁকে প্রতি মাসে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। কাজের পাশাপাশি, নিযুক্ত ব্যক্তি ওই প্রতিষ্ঠান থেকে পিএইচডি করারও সুযোগ পাবেন।

আগ্রহীদের ই-মেল মারফত জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের অভিজ্ঞতার প্রমাণপত্রের মতো নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ১৮ মে। বাছাই করা প্রার্থীদের অনলাইন মাধ্যমে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

Govt Job Vacancy 2026 PhD Programme Admission 2026 job opportunities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy