ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ-এ (আইসিএআর) কর্মখালি। প্রতিষ্ঠানের সেন্ট্রাল মেরিন ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট-এর কোচি ক্যাম্পাসে কাজের জন্য তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
নিযুক্তের জন্য প্রতি মাসে ৩০,০০০ টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে উল্লিখিত পদে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তরেরা উল্লিখিত পদে চাকরির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বায়োলজিক্যাল রিসার্চ, ডেটা কম্পাইলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, ডেটা ম্যানেজমেন্ট, টেকনিক্যাল ডকুমেন্টেশন-এর মতো কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। তার আগে ই-মেল মারফত প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। ২১ থেকে ৪৫ বছর বয়সি প্রার্থীরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন।