Advertisement
E-Paper

কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে কাজের সুযোগ, রইল বিস্তারিত

প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। কাজের মেয়াদ থাকবে ১২ মাস।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৮:৫৯
IISER Kolkta.

আইআইএসইআর কলকাতা। ছবি: সংগৃহীত।

কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্সের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিশেষ প্রোজেক্টের কাজে নেওয়া হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান। প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। কাজের মেয়াদ থাকবে ১২ মাস। তবে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োলজিক্যাল সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। যদি সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর যোগ্যতা থাকে তা হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। ১ অগস্ট আবেদনপত্র মেল করার শেষ দিন। এর পর ৮ অগস্ট বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য।

এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের ওয়েবসাইটটি দেখতে পারেন।

IISER Kolkata Recruitment 2023 Job Vacancy WB Govt Jobs Govt Job Alert 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy