Advertisement
E-Paper

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন! গবেষণার কাজে যোগদানের সুযোগ দেবে আইআইটি প্রতিষ্ঠান

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৫
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। ছবি: সংগৃহীত।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আইআইটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ মিলতে পারে। ওই প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে জুনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার প্রয়োজন। শূন্যপদ দু’টি।

উল্লিখিত পদে নিযুক্তকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটিতে কাজ করতে হবে। তাঁদের প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে ওই পদে কাজের সুযোগ থাকছে।

জুনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকেরা আবেদন করতে পারবেন। তাঁদের সি++, পাইথন, জাভার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-এ দক্ষতা থাকা প্রয়োজন। এ ছাড়াও এন্টারপ্রাইস রিসোর্স প্ল্যানিং (ইআরপি) নিয়ে তাঁদের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

আইআইটি, গুয়াহাটি-র রিক্রুটমেন্ট পোর্টাল-এর মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৪ মার্চ পর্যন্ত পোর্টাল মারফত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। মার্চ মাসেই বাছাই করা প্রার্থীদের অনলাইনে কিংবা সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

IIT Guwahati Govt Job Vacancy 2026 Central Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy