রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মখালি। একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। তাঁর বিশেষ বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
নিযুক্তকে বেঙ্গালুরুর সেন্ট্রাল সিল্ক টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এর প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে ২০,০০০ টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। এ ক্ষেত্রে নিযুক্তের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে টেক্সটাইল টেকনোলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল কেমিস্ট্রি, সিল্ক টেকনোলজি, হ্যান্ডলুম টেকনোলজি কিংবা সমতুল বিষয়ে স্নাতকেরা কাজের সুযোগ পেতে পারেন। তবে, ওই বিষয়ে যাঁরা ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁদের আবেদনও গ্রহণ করবে সেন্ট্রাল সিল্ক টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। তবে, তাঁদের বস্ত্রবয়ন কিংবা রেশমশিল্প নিয়ে কাজে আগ্রহ থাকা প্রয়োজন।
২০২৭-এর জুন মাস পর্যন্ত চুক্তিতে ওই পদে কাজ করতে হবে। আগ্রহীরা এর জন্য সরাসরি ইন্টারভিউয়ে যোগদান করতে পারবেন। এর জন্য তাঁদের সেন্ট্রাল সিল্ক টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এর বেঙ্গালুরুর দফতরে আসতে হবে। ২৫ ফেব্রুয়ারি ওই ইন্টারভিউ নেওয়া হবে।