Advertisement
E-Paper

আইআইটি খড়্গপুর ট্রেনিং অফিসার-রিসার্চ নিয়োগ, কোন বিভাগের জন্য?

আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৯:২৯
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ট্রেনিং অফিসার-রিসার্চ নেওয়া হবে। বিশেষ প্রোজেক্টের কাজের জন্য এই শূন্যপদ রয়েছে। নিউট্রিশন ইনোভেশন হাব (এনআইএইচ) ফর এলএসএফএফ স্কেল আপ-আইআইটি খড়্গপুর (এনআইকে) প্রজেক্টের কাজে এই পদে নিয়োগ হবে। প্রোজেক্টটি স্পনসর করছে আইআইটি দিল্লি। প্রতিষ্ঠানের এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড সায়েন্স/ টেকনোলজি/ ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেমপোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ৯ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Jobs in IIT Kharagpur 2023 Govt Job Recruitment 2023 WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy