Advertisement
E-Paper

আইএসআই কলকাতায় দু’টি প্রশাসনিক পদে কর্মীর খোঁজ, মাসিক বেতন কাঠামো কেমন?

ডেপুটি চিফ এগ্‌জ়িকিউটিভ পদে আবেদন জানাতে বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। অন্য দিকে, অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৮:২৮
ISI Kolkata

আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।

প্রশাসনিক পদে কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) কলকাতা। এমন ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে গ্রুপ এ-এর দু’টি পদে কাজের সুযোগ মিলবে। আগ্রহীদের এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে ডেপুটি চিফ এগ্‌জ়িকিউটিভ (অ্যাডমিনিস্ট্রেশন) এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে। মোট শূন্যপদ দু’টি। তাঁদের প্রতিষ্ঠানে স্থায়ী ভাবে নিয়োগ করা হবে। উভয় পদেই নিযুক্তদের সমস্ত প্রশাসনিক পদের দায়ভার সামলাতে হবে।

ডেপুটি চিফ এগ্‌জ়িকিউটিভ পদে আবেদন জানাতে বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। অন্য দিকে, অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে। উভয় পদেই আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। প্রয়োজন ম্যানেজমেন্ট-এ ডিগ্রি বা ডিপ্লোমা। এ ছাড়া পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। মূল বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ জানানো হয়েছে।

ডেপুটি চিফ এগ্‌জ়িকিউটিভকে ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা মাসিক বেতনকাঠামোয় নিয়োগ করা হবে। অন্য দিকে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের বেতনকাঠামো হবে মাসে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা।

প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা। আগামী ৫ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Indian Statistical Institute Kolkata WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy