Advertisement
E-Paper

ডিজ়াইন-এ স্নাতক প্রবেশিকার ফলঘোষণা করল আইআইটি বম্বে, কী ভাবে দেখা যাবে?

গত ১৮ জানুয়ারি ইউসিড আয়োজন করেছিল আইআইটি বম্বে। পরীক্ষার ‘আনসার কি’ প্রকাশ করা হয় জানুয়ারির শেষে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৮:১০
IIT Bombay

আইআইটি বম্বে। ছবি: সংগৃহীত।

টেকনোলজিক্যাল ডিজ়াইন-এ স্নাতকে ভর্তি প্রবেশিকা (ইউসিড)-এর ফল প্রকাশিত। পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বে। শুক্রবার তাদের তরফেই ঘোষণা করা হল ফলাফল।

গত ১৮ জানুয়ারি ইউসিড-এর আয়োজন করেছিল আইআইটি বম্বে। পরীক্ষার ‘আনসার কি’ প্রকাশ করা হয় জানুয়ারির শেষে। কোর্সে ভর্তির জন্য আইআইটি-র তরফে কাট অফ নম্বর প্রকাশ করা হয়। চূড়ান্ত আনসার কি-র ভিত্তিতেই ইউসিড-এর ফল ঘোষণা করা হয় ৬ মার্চ। পরীক্ষায় প্রাপ্ত র‍্যাঙ্কের ভিত্তিতেই দেশের বিভিন্ন আইআইটি এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। এ জন্য আয়োজন করা হবে কাউন্সেলিং প্রক্রিয়ার।

কী ভাবে ফলাফল দেখবেন?

১। পরীক্ষার্থীদের uceed.iitb.ac.in-এ যেতে হবে।

২। সেখানে ‘ইউসিড ২০২৬ রেজ়াল্ট’ দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। লিঙ্কে ক্লিক করে নিজেদের ই-মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই নিজেদের স্কোর এবং র‍্যাঙ্ক দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

ইউসিড-এ উত্তীর্ণেরা আইআইটি বম্বে, আইআইটি দিল্লি, আইআইটি গুয়াহাটি, আইআইটি হায়দরাবাদ, আইআইটি ইনদওর, আইআইটি রুরকি-এর মতো নানা প্রতিষ্ঠানে ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। ভর্তি হতে পারবেন বিডিএস কোর্সে।

IIT Bombay Undergraduate Common Entrance Examination for Design 2026 UCEED 2026 UCEED
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy