Advertisement
E-Paper

অধ্যাপক নিয়োগ করবে আইবিপিএস, আবেদন করবেন কী ভাবে?

বার্ষিক সিটিসি হবে ৫১.৩৫ লক্ষ টাকা। কর্মস্থল হবে মুম্বইতে। প্রার্থীর বয়স হতে হবে ৪৭ থেকে ৫৫ বছরের মধ্যে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৭:৩৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউ-সহ আরও একাধিক পদ্ধতি মেনে নিয়োগ করা হবে কর্মী। আইবিপিএস-এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

প্রফেসর পদে নিয়োগ করা হবে কর্মী। বার্ষিক সিটিসি হবে ৫১.৩৫ লক্ষ টাকা। কর্মস্থল হবে মুম্বইতে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর উত্তীর্ণের পাশাপাশি পিএইচডি যোগ্যতাও থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৪৭ থেকে ৫৫ বছরের মধ্যে। শিক্ষকতায় ১২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে আইবিপিএস-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ২৫ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ডিসেম্বরে ইন্টারভিউ হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy