Advertisement
E-Paper

ইন্টার্নশিপের সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রার্থীরা পেতে পারেন বিশেষ বৃত্তিও

প্রকল্পটি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থানুকূলে চালিত। ইন্টার্ন পদে বৃত্তির পরিমাণ হবে মাসে ৫,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৮:০৪
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী কাজে যোগ দিতে পারবেন পড়ুয়ারা। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, স্বল্প মেয়াদে কাজের সুযোগ পাবেন তাঁরা। এ জন্য অনলাইনেই আবেদনপত্র জমা দেওয়া যাবে।

প্রকল্পে একজন স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগ করা হবে। প্রকল্পটি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থানুকূল্যে চালিত। ইন্টার্ন পদে বৃত্তির পরিমাণ হবে মাসে ৫,০০০ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন অথবা পদার্থবিদ্যা বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://jadavpuruniversity.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৭ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

intern
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy