যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের ‘পাওয়ার ইঞ্জিনিয়ারিং’ বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। ইসরো-র অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ১৫ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।