Advertisement
E-Paper

রসায়নে স্নাতকোত্তরদের নিয়োগ করবে আইআইএসইআর, কী ভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত

প্রতিষ্ঠানের কেমিক্যাল সায়েন্স বিভাগের একটি সর্বভারতীয় প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৩:১৬
IISER, Kolkata

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা ছবি: সংগৃহীত

রসায়নে স্নাতকোত্তর প্রার্থীদের জন্য কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের কলকাতার দফতরে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। এই পদের জন্য উক্ত বিষয়ে স্নাতকোত্তর প্রার্থী প্রয়োজন।

প্রতিষ্ঠানের কেমিক্যাল সায়েন্স বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য প্রার্থী প্রয়োজন। এই প্রকল্পে আমেরিকার এক্সনমোবিল কেমিক্যাল কোম্পানির তরফে আর্থিক অনুদান দেওয়া হবে। প্রকল্পটির নাম ‘স্টিরিওসিলেক্টিভ ক্যাটিওনিক (কো)পলিমারাইজ়েশন অফ স্যুটেবল পোলার অ্যান্ড নন-পোলার মনোমারস অ্যান্ড দেয়ার কাইনেটিক স্টাডিজ়’।

কারা আবেদন করতে পারবেন?

জুনিয়র রিসার্চ ফেলো পদে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন, এমন প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। অনূর্ধ্ব ২৮ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (গেট) কিংবা সমতুল্য কোনও সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হলে, নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়।

অভিজ্ঞতা এবং দক্ষতা:

  • পলিমার সিন্থেসিস নিয়ে গবেষণা প্রকল্পে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • ক্যাটিওনিক পলিমারাইজ়েশন সংক্রান্ত জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

পারিশ্রমিক:

মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

কী ভাবে আবেদন করা যাবে?

আগ্রহী প্রার্থীদের অনলাইনে মেলযোগে জীবনপঞ্জি-সহ আবেদনপত্র পাঠাতে হবে।

কী ভাবে নিয়োগ করা হবে?

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। বাছাই করা প্রার্থীদের মেলের মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

উল্লিখিত পদে আবেদন করা যাবে ৯ অগস্ট, ২০২৩ পর্যন্ত। ১১ অগস্ট বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে হবে।

IISER Kolkata Recruitment 2023 WB Govt Job Alert Kolkata Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy