Advertisement
E-Paper

গবেষণার জন্য বিজ্ঞানী প্রয়োজন, রাষ্ট্রায়ত্ত সংস্থা খুঁজছে দক্ষ এবং অভিজ্ঞ প্রার্থী, আবেদনের শর্ত কী?

বিজ্ঞানী পদে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে সপ্তম পে কমিশনের লেভেল-১০ থেকে লেভেল-১২ অনুযায়ী বেতন দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৩:৫১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস অধীনস্থ সংস্থায় কর্মখালি। ওই সংস্থায় বিজ্ঞানী প্রয়োজন। উল্লিখিত পদে মোট চার জনকে নিয়োগ করা হবে।

নিযুক্ত বিজ্ঞানীদের ন্যাশনাল সেন্টার ফর আর্থ সায়েন্সেস স্টাডিজ়-এ গবেষণার কাজ করতে হবে। তাঁদের ভূতত্ত্ব, জিয়োফিজ়িক্স, মেরিন জিয়োলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা প্রয়োজন। পাশাপাশি, প্রার্থীদের রিভার সেডিমেন্ট জিয়োকেমিস্ট্রি, কোস্টার জ়োন ম্যানেজমেন্ট, মিনারেলজি, পেট্রোলজি, ক্রিটিক্যাল মিনারেলস, সেসমোলজিক্যাল স্টাডিজ় নিয়ে গবেষণার পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

নিযুক্ত বিজ্ঞানীদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের প্রতি মাসের বেতনক্রম সপ্তম পে কমিশনের লেভেল-১০ থেকে লেভেল-১২ অনুযায়ী বরাদ্দ করা হবে। প্রার্থীদের যোগ্যতা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ধার্য করবেন কর্তৃপক্ষ।

আগ্রহীদের অনলাইনে ন্যাশনাল সেন্টার ফর আর্থ সায়েন্সেস স্টাডিজ়-এর ওয়েবসাইট মারফত আবেদন জমা দিতে হবে। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি-সহ আবেদন ২৭ মার্চের মধ্যে পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ই-মেল মারফত যোগাযোগ করে নেওয়া হবে।

Govt Job Vacancy 2026 Central Govt Job Alert job opportunities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy