Advertisement
E-Paper

রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রজেক্ট সায়েন্টিস্ট প্রয়োজন, আবেদনের সুযোগ পেতে পারেন কারা?

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ-এর অধীনে প্রজেক্ট সায়েন্টিস্ট পদে পিএইচডিপ্রাপ্তেরা কাজের সুযোগ পাবেন। শর্তসাপেক্ষে স্নাতকোত্তরেরাও আবেদন করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১২:২২
ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট।

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এ প্রজেক্ট সায়েন্টিস্ট প্রয়োজন। ওই পদের জন্য পিএইচডিপ্রাপ্তদের আবেদন চাওয়া হয়েছে। তবে শর্তসাপেক্ষে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তরেরাও আবেদনের সুযোগ পাবেন। কী সেই শর্ত? রইল বিশদ তথ্য।

সংস্থার তরফে জানানো হয়েছে, বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণাগারে কাজের অন্তত চার বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের ইলেকট্রোকেমিক্যাল এবং কেমিক্যাল রিঅ্যাক্টর নিয়ে কাজের দক্ষতা থাকা চাই।

ওই পদে নিযুক্ত প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁকে মাসে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁর কাজ চলবে।

আগ্রহীদের ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র পাঠাতে হবে। ৫ মে পর্যন্ত আবেদন জানানোর সুযোগ রয়েছে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

National Environmental Engineering Research Institute Govt Job Vacancy 2026 Central Govt Job Alert job opportunities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy