Advertisement
E-Paper

চিকিৎসকদের খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, কোন যোগ্যতা থাকলে মিলবে যোগদানের সুযোগ?

রাষ্ট্রায়ত্ত সংস্থায় পার্ট টাইম মেডিক্যাল অফিসার হিসাবে চিকিৎসকদের নিয়োগ করা হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৫ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৪:৩১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) পাশ করেছেন, এমন ব্যক্তিরা রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ পাবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতায় পার্ট টাইম মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

উল্লিখিত পদে আবেদনকারীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া-য় নাম নথিভুক্ত থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের ডক্টর অফ মেডিসিন (এমডি), মাস্টার অফ সার্জারি (এমএস) কিংবা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রির মধ্যে যে কোনও একটি যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, প্রার্থীদের ন্যূনতম পাঁচ বছর কেন্দ্র কিংবা রাজ্য সরকারি হাসপাতালে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার।

প্রাথমিক ভাবে নিযুক্তকে ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ এক বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিযুক্তকে প্রতি মাসে ৩৫ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ৩০ মার্চ ইন্টারভিউ হতে চলেছে। প্রার্থীদের ওই দিন জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতার সল্টলেক ক্যাম্পাসে ইন্টারভিউ দিতে আসতে হবে।

Kolkata Job Alert Govt Job Recruitment 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy