Advertisement
E-Paper

ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা হবে কম্পিউটারে, নতুন নিয়ম জানাল আয়োজক সংস্থা

দ্রুত এবং সঠিক মূল্যায়নের জন্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম-এর পরীক্ষা কম্পিউটার মাধ্যমে নেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৪:১৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিদেশে পড়াশোনার জন্য অনুমোদন পেতে গেলে কিছু পরীক্ষায় পাশ করতেই হয়। তেমনই একটি পরীক্ষা হল ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস)। পড়ুয়ারা ইংরেজি ভাষায় কতটা সাবলীল, তা যাচাই করার জন্য ওই পরীক্ষাটি নেওয়া হয়। এর আগে ওই পরীক্ষা খাতায়-কলমে দেওয়ার সুযোগ থাকলেও ২০২৬ থেকে পুরোপুরি ভাবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) চালু করা হচ্ছে।

সংশ্লিষ্ট পরীক্ষায় যাঁরা ভাল ফল করেন, তাঁদের বিদেশের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হ‌ওয়ার সুযোগ দেওয়া হয়। ওই পরীক্ষার মাধ্যমে প্রার্থীর ইংরেজি ভাষায় কথোপকথন এবং লেখার দক্ষতা যাচাই করা হয়ে থাকে। এ ক্ষেত্রে এই পরীক্ষায় কোন‌ও একটি বিভাগে কম নম্বর পেলে তার জন্য দ্বিতীয় বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে। তবে, দ্বিতীয় পরীক্ষাটি দু’মাসের মধ্যে দেওয়া প্রয়োজন।

তবে, হাতের লেখা যাচাইয়ের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। সে ক্ষেত্রে প্রার্থীরা ‘রাইটিং অন পেপার’ বিকল্পটি বেছে নিতে পারবেন। যদিও এই সুযোগ সব পরীক্ষার্থীদের জন্য থাকছে না।

ব্রিটিশ কাউন্সিল, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষাটি ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত এবং সঠিক মুল্যায়নের লক্ষ্যেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে।

entrance exams 2026 British Council
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy