Advertisement
E-Paper

কৃত্রিম মেধা ও জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন বিষয় নিয়ে পিএইচডি-র সুযোগ, কোথায় ভর্তি নেওয়া হবে?

ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, ডিজ়াইন শাখার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণেরা পিএইচডি করার সুযোগ পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১১:৫৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), হায়দরাবাদ থেকে পিএইচডি করার সুযোগ। ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, ডিজ়াইন শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণেরা ওই প্রতিষ্ঠান থেকে পিএইচডি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক নয়।

রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, কৃত্রিম মেধা, জলবায়ু পরিবর্তন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হেরিটেজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিজ়াইন, অন্ত্রেপ্রেনিয়রশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট-সহ মোট ১৯টি বিভাগের অধীনে পিএইচডি করার সুযোগ মিলবে।

তবে, যে সমস্ত পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, ডিজ়াইন শাখার বিভিন্ন বিষয়ে ৯০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়েছেন, তাঁরা আইআইটি, হায়দরাবাদ থেকে পিএইচডি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের আইআইটি, আইআইএসইআর প্রতিষ্ঠান কিংবা আইআইএসসি বেঙ্গালুরু-র পড়ুয়া হতে হবে।

পিএইচডি-র জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করতে প্রতিটি বিভাগের তরফে লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউ নেওয়া হবে। যাঁরা সুযোগ পাবেন, তাঁদের ৮০,০০০ টাকা বার্ষিক ফেলোশিপ হিসাবে বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের পোর্টাল ২৬ মার্চ পর্যন্ত চালু থাকছে।

Indian Institute of Technology Hyderabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy