Advertisement
E-Paper

দুর্গাপুরের এনআইটি-তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর পদে গবেষক চাই, আবেদন কী ভাবে?

প্রতিষ্ঠানের হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। ‘ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৮:৫৫
এনআইটি দুর্গাপুর।

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

গবেষণার কাজে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর নেওয়া হবে। প্রতিষ্ঠানের হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। ‘ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ফিল্ড ইনভেস্টিগেটর পদে প্রতি মাসে ২০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ মার্চ ২০২৬। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy