Advertisement
E-Paper

পশ্চিম মেদিনীপুরে ক্লার্ক পদে সরকারি চাকরি, শূন্যপদ ক’টি?

প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের নিচে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১৩:২৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে কাজের সুযোগ। জেলার ‘অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। পশ্চিম মেদিনীপুরের প্রশাশসনিক ওয়েবসাইটে গেলেই দেখা যাবে বিজ্ঞপ্তিটি।

ক্লার্ক পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। মোট শূন্যপদ রয়েছে ছ’টি। প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। আগে রাজ্যের সরকারি চাকরি করেছেন, এমন অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। তবে, সেক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের নিচে।

১১ অগস্ট ইন্টারভিউ হবে। সকাল ১০ টার মধ্যে প্রার্থীদের পৌঁছে যেতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। তবে, তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। তার জন্য প্রার্থীকে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৯ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

WB Govt Jobs Govt Job Recruitment 2023 Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy