Advertisement
E-Paper

অবসরপ্রাপ্ত কর্মীদের ফের চাকরির সুযোগ! এসবিআই নেবে ১০৫ জন রিজলভার্স

কলকাতা-সহ দেশের নানা রাজ্যে হবে কর্মস্থল। শূন্যপদ ১০৫টি। বার্ষিক বেতন মাসে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৬:১৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এ (এসবিআই) কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি ব্যাঙ্কের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবসরপ্রাপ্তদের জন্য এই সুযোগ। ব্যাঙ্কের কাস্টমার এক্সপেরিয়েন্স এনহান্সমেন্ট ডিপার্টমেন্টে কাজ করতে হবে।

রিজলভার্স নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এক বছর থাকবে কাজের মেয়াদ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। কলকাতা-সহ দেশের নানা রাজ্যে হবে কর্মস্থল। শূন্যপদ ১০৫টি। বার্ষিক বেতন মাসে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে এসবিআই-এর ওয়েবসাইটে (https://sbi.bank.in/web/careers/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৫ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Job Vacancy Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy