E-Paper

‘আরশোলাদের’ বিপদ ভাবছে না মোদী সরকার

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৯:২১
Abhijeet Dipke

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উপস্থিত সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার লখনউয়ে। ছবি: পিটিআই।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) নিট-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রশ্ন তুলে নেট-দুনিয়ায় সাড়া ফেলে দিলেও মোদী সরকার তথা বিজেপির শীর্ষনেতৃত্ব একে এখনও সরকারের সামনে বিপদ হিসেবে দেখছেন না। মোদী সরকারের শীর্ষকর্তাদের মতে, প্রাথমিক ভাবে সিজেপি নেট-দুনিয়ায় যে সাড়া ফেলেছিল, প্রথমে দিল্লি, তার পরে পুণেকে ‘আরশোলাদের’বিক্ষোভে তার প্রতিফলন দেখা যায়নি। মোদী সরকারের এক মন্ত্রী বলেন, “নিট-এর প্রশ্নপত্র ফাঁসের মতো যে সমস্যা নিয়ে ককরোচ জনতা পার্টি সরব, সেটা খাঁটি সমস্যা। এর যাতে পুনরাবৃত্তি না হয়, কেন্দ্রীয় সরকার তা সব রকম ভাবে নিশ্চিত করারচেষ্টা করছে।”

ইউপিএ-সরকারের শেষ পর্বে অণ্ণা হজারে, অরবিন্দ কেজরীওয়ালদের নেতৃত্বে দুর্নীতি-বিরোধী আন্দোলন হয়েছিল। সাধারণ মানুষের মধ্যে তাতে সাড়া মেলায় মনমোহন সিংহের সরকার অণ্ণা হজারের সঙ্গে আলোচনাতেও বসেছিল। এখন ককরোচ জনতা পার্টিকে কেন্দ্র করে ছাত্র-যুবদের মধ্যে সাড়া পড়েছে। ফলে মোদী সরকারের ১২ বছর উদ্‌যাপনের মধ্যেও দল ও সরকারের মধ্যে এ নিয়ে চিন্তাভাবনা চলছে। মোদী সরকার অবশ্য সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে আলোচনায় বসার প্রয়োজন বোধ করছে না। বিজেপির এক নেতা বলেন, “সিজেপি-র প্রতিবাদ গণতন্ত্রের অংশ। এ দেশের জেন জ়ি-রা সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতার পথে হাঁটছেন না। তাই বাংলাদেশ, নেপালের জেন জ়ি আন্দোলনের সঙ্গে একে গুলিয়ে ফেললে চলবে না। সে কারণেই দিল্লির যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভে অনুমতি দেওয়া হয়েছিল। সিজেপি-র সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রথম দিকে পাকিস্তান থেকে বিপুল সমর্থন আসছিল। তাই সেই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। তারপরে আর কোনও বাধা দেওয়া হয়নি।” সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস অবশ্য অভিযোগ তুলেছেন, তাঁদের দিল্লির বিক্ষোভে হরিয়ানার এক শিক্ষিকা অংশ নিয়েছিলেন বলে তাঁকে সাসপেন্ডকরা হয়েছে।

শুক্রবার অভিজিৎ দীপকের নেতৃত্বে সিজেপি লখনউয়ে প্রতিবাদ জানিয়েছে। শনিবার অমৃতসরে প্রতিবাদ হবে। দাবি, শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। দিল্লির বিক্ষোভে বাম দলের নেতানেত্রীরা অংশ নিয়েছিলেন। কংগ্রেস সিজেপি-র দাবিকে সমর্থন জানিয়ে বলেছিল, কংগ্রেস ও তার ছাত্র-যুব সংগঠনও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ করছে। বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক, প্রদেশ সভাপতিদের বৈঠকে দলের এক যুব নেতা বলেছিলেন, নিট-এর প্রশ্নপত্র ফাঁসের মতো ইস্যুতে কংগ্রেসের পতাকা বাদ দিয়ে আন্দোলন করা উচিত। তা হলে নাগরিক সংগঠন, বামপন্থীরাও তাতে যোগ দেবে। তা খারিজকরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে জানিয়েছেন, কংগ্রেসবা তার সংগঠনের প্রতিবাদ কংগ্রেসের পতাকা নিয়েই হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Modi Government Cockroach Janata Party

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy