মেডিক্যাল অফিসার, স্পেশ্যালিস্ট-সহ আর দু’টি পদে কর্মী নিয়োগ করবে পশ্চিম বর্ধমানের স্বাস্থ্য বিভাগ। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।
নার্সিং ইন চার্জ এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ। মোট শূন্যপদ ১৫টি। প্রতিটি পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। মেডিক্যাল অফিসার পদে প্রতি মাসে ৮০ হাজার টাকা বেতন মিলবে। স্পেশ্যালিস্ট পাবেন মাসে ৭০ হাজার টাকা। নার্সিং ইন চার্জের বেতন হবে প্রতি মাসে ৫০ হাজার টাকা এবং ২২ হাজার টাকা বেতন পাবেন ল্যাবরেটরি টেকনিশিয়ান। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানাতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে (https://paschimbardhaman.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ মার্চ। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।