Advertisement
E-Paper

রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন সিএনসিআই-তে, আবেদন করা যাবে কী ভাবে?

প্রতিষ্ঠানের ‘রিসেপ্টর বায়োলজি অ্যান্ড টিউমার মেটাস্টাসিস’ বিভাগের তরফে এই নিয়োগ। প্রতি মাসে ৫৮ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৬:৩৭
সিএনসিআই।

সিএনসিআই। ছবি: সংগৃহীত।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ কর্মী প্রয়োজন। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

গবেষণা প্রকল্পে একজন রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হবে। প্রতিষ্ঠানের ‘রিসেপ্টর বায়োলজি অ্যান্ড টিউমার মেটাস্টাসিস’ বিভাগের তরফে এই নিয়োগ। প্রতি মাসে ৫৮ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে। চার বছর গবেষণা কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের ওয়েবসাইটে (https://cnci.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৫ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তিটি থেকেই জানা যাবে।

Job Vacancy Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy