Advertisement
E-Paper

আধিকারিক প্রয়োজন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে, হাইড্রোগ্রাফি বিশেষজ্ঞেরা পাবেন অগ্রাধিকার

চিফ সার্ভেয়র পদে নিযুক্তের বেতন হবে মাসে ১,০০,০০০ টাকা থেকে ২,৬০,০০০ টাকা। থাকা চাই কাজের পূর্ব-অভিজ্ঞতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১২:১০

ছবি: সংগৃহীত।

কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। জানানো হয়েছে, কলকাতা দফতরের মেরিন বিভাগের জন্য চিফ সার্ভেয়র প্রয়োজন। ওই পদ একজনকে নিয়োগ করা হবে। প্রার্থীরা ডাকযোগে আবেদন জানাতে পারেন।

কলকাতার দফতরের মেরিন বিভাগের বিভাগের জন্য এই নিয়োগ। সংশ্লিষ্ট বিভাগে চিফ সার্ভেয়র হিসাবে হাইড্রোগ্রাফি বিশেষজ্ঞকে নিয়োগ করা হবে। তাঁর ভারতীয় নৌসেনায় ক্যাপ্টেন, কমান্ডার হিসাবে হাইড্রোগ্রাফি বিভাগে অন্তত আট বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা চাই।

আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। পাশাপাশি, ইনস্টিটিউট অফ সার্ভেয়রস কিংবা সমতুল প্রতিষ্ঠানের ‘কর্পোরেট মেম্বার’ হতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশেষজ্ঞেরা।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৫ জুন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

Shyama Prasad Mukherjee Port Trust Kolkata Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy