Advertisement
E-Paper

দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে কর্মী চাই, বয়সের মাপকাঠি কী? আবেদনের শেষ দিন কবে?

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদগুলিতে। শূন্যপদ ৮টি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৭:৩৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

একাধিক বিভাগে কাজের সুযোগ রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

ডেন্টাল সার্জেন, ডেন্টাল টেকনিশিয়ান, অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ব্লক এপিডেমিওলজিস্ট-সহ বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে কর্মী। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদগুলিতে। সব মিলিয়ে শূন্যপদ আটটি। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কোন পদে কত বেতন?

ডেন্টাল সার্জেন বেতন পাবেন প্রতি মাসে ৪২ হাজার টাকা। ডেন্টাল টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি টেকনিশয়ান বেতন পাবেন ২২ হাজার টাকা। অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্টের বেতন হবে ২৫ হাজার টাকা। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পাবেন ৩০ হাজার টাকা, এবং ব্লক এপিডেমিওলজি মাসে ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৬ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy