Advertisement
E-Paper

নেটপাড়ায় ভাইরাল ‘জঙ্গল ড্রিঙ্ক’! দুবাইয়ের পানীয় এ মরসুমে বাড়িতে সহজেই বানিয়ে ফেলা যায়

তৈরি করা হয় গ্রীষ্মকালীন বিভিন্ন ফল যেমন, আম-লিচু-তালশাঁস ইত্যাদি দিয়ে। পানীয়টির প্রশংসা করেছেন বলিউড তারকারাও। তবে এটি চেখে দেখতে দুবাই বা মুম্বই যেতে হবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১২:০৩
‘জঙ্গল ড্রিঙ্ক’ খেয়ে দেখবেন?

‘জঙ্গল ড্রিঙ্ক’ খেয়ে দেখবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ডাবের খোলের ভিতরে ঘন দুধের মতো পানীয়, তাতে স্বচ্ছ ফলের কুচি, বাদামকুচি, আর কিছু আমের টুকরোও ছড়ানো। দেখতে লোভনীয়। পানীয়ের নাম ‘জঙ্গল ড্রিঙ্ক’। জঙ্গলের সঙ্গে এর সম্পর্ক নেই কোনও! ইমারতে ঢাকা শহরেই পাওয়া যায় দিব্যি। তবে ইদানীং সমাজমাধ্যমে তা হইচই ফেলে দিয়েছে ‘ভাইরাল দুবাইয়ের পানীয়’ নামে।

আসলে দুবাইয়ের এক বিপণিতে বিভিন্ন রকমের ফলের রস দিয়ে আলাদা আলাদা পানীয় বানানোর চল আছে। কোনওটি লিচু-আম-জামের মিলমিশ। কোনওটি হয়তো বানানো হল আপেল-বেদানা-আঙুর ইত্যাদি দিয়ে। সবেরই নাম ‘জঙ্গল জুস’। জঙ্গল ড্রিঙ্ক নামটিও সম্ভবত সেখান থেকেই নেওয়া।

ওই নামের এক পানীয় মুম্বইয়েও সাড়া ফেলেছে। সেটি তৈরি করা হয় গ্রীষ্মকালীন বিভিন্ন ফল, যেমন আম-লিচু-তালশাঁস ইত্যাদি দিয়ে। পানীয়টি চেখে দেখে প্রশংসা করেছেন বলিউড তারকারাও। ‘দুবাইয়ের ভাইরাল জঙ্গল ড্রিঙ্ক’ নামে সমাজমাধ্যমে যেটি ছড়িয়েছে, তার সঙ্গে এরই বেশি মিল।

দাম ৩০০-৪৫০ টাকার মধ্যে। তবে ওই পানীয় গ্রীষ্মের মরসুমে বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। কী ভাবে বানাবেন, শিখে নিন।

উপকরণ:

৩০০ মিলিলিটার ডাবের জল

১ কাপ ডাবের শাঁস

১/৩ কাপ কনডেন্সড মিল্ক

২ স্কুপ ভ্যানিলা আইসক্রিম

১/৪ কাপ তালশাঁস টুকরো করে কাটা

১/৪ কাপ পাকা আম ছোট টুকরো করে কাটা

১/৪ কাপ লিচু টুকরো করে কাটা

১/৪ কাপ নারকেলের টুকরো

১/৪ কাপ কাজু আর কাঠবাদামের কুচি

সাজানোর জন্য পুদিনাপাতা আর ডাবের খোল

প্রণালী:

ব্লেন্ডারে ডাবের জল, ডাবের শাঁস, কনডেন্সড মিল্ক এবং ভ্যানিলা আইসক্রিম দিয়ে মিহি মিশ্রণ বানিয়ে নিন।

এ বার একটি পাত্রে ওই মিশ্রণটি ঢেলে তার মধ্যে মিশিয়ে দিন কেটে রাখা ফলের টুকরো।

ডাবের খোলের মধ্যে ওই মিশ্রণটি ঢেলে উপরে আরও কিছু ফলের টুকরো আর কুচোনো বাদাম দিয়ে উপরে পুদিনাপাতা ছড়িয়ে পরিবেশন করুন।

Summer Drinks drinks and beverage Beverages Drink Recipes healthy drink recipe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy