Advertisement
E-Paper

অনলাইনে স্নাতক, স্নাতকোত্তর পড়ার সুযোগ, আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু গুজরাত বিশ্ববিদ্যালয়ে

ব্যচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ কমার্স, মাস্টার অফ সায়েন্স, মাস্টার অফ আর্টস, মাস্টার অফ কমার্স ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৬:৪৩
গুজরাত বিশ্ববিদ্যালয়।

গুজরাত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গুজরাত বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ মিলতে পারে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান।

ব্যচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ কমার্স, মাস্টার অফ সায়েন্স, মাস্টার অফ আর্টস, মাস্টার অফ কমার্স এবং ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। ইংরেজি, গণিত-সহ নানা বিষয়ে উচ্চস্তরের ডিগ্রি অর্জন করা যাবে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা আলাদা আলাদা ভাবে ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে গুজরাত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৫ মার্চ পর্যন্ত। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে গুজরাত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া প্রয়োজন।

Admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy